আশেজের ২য়
টেস্টে ইংল্যান্ডের পরাজয়। টসে জিতে ২য় টেস্টে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার
অধিনায়ক প্যাট কামিন্স।
১৬ তারিখ
মাঠে গড়ায় ৫ ম্যাচ সিরিজের ২য় টেস্ট ।
১ম ইনিংসে
অস্ট্রেলিয়া ব্যাট করে সংগ্রহ করে ৪৭৩/৯ ( ডিকলার) । প্রথম ইনিংসে ইংলিশদের দারুন বোলিং
দিয়ে শুরু হলেও শেষ করতে পারেনি তারা ভালো ভাবে।
মারনাস লাবুশানে
তুলে নিন একটি দারুন সেঞ্চুরি। ডেভিড ওয়ার্নার মাত্র ৫ রানের জন্য নিজের ব্যক্তিগত
২৫তম শতক মিস করেন। তার সতীর্থ ক্রিকেটার স্টিভ স্মিথ মাত্র ৭ রানের জন্য তার ব্যক্তিগত
২৮ তম সেঞ্চুরি মিস করেছেন।
টপ অর্ডারের
এমন চমক দেখানো ইনিংসের পর অজি উইকেট কিপার ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি করেন ৫১ রান।
প্রথম ইনিংসে
উইকেট শুন্য ছিলেন না ইংলিশ কোনো বোলার । ৬ জন বোলার ব্যবহার করেন ইংল্যান্ড অধিনায়ক
জো রুট ।
অপরদিকে ইংল্যান্ড
দলের ইনিংস থামে মাত্র ২৩৬ রানে। ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান ও জো রুটের একটি দারুন পার্টনারশীপ ইংল্যান্ডকে
বড় সংগ্রহের আশা দেখালেও শেষ পর্যন্ত তাদের মাত্র ২৩৬ রানেই থামতে হয়।
ফলে ২৩৭ রানের
বিশাল একটি লিড নেয় মাইটি আস্ট্রেলিয়া।
২য় ইনিংসেও
অস্ট্রেলিয়ার দারুন ব্যাটিং্যে তাদের সংগ্রহ ২৩০/৯ (ডিক্লেয়ার)।
ইংল্যান্ডের
২য় ইনিংসে ৪৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪র্থ দিনের শেষ সেশনে হারায় ৪ উইকেট।
পরবর্তীতে
তারা ১৯২ রানেই গুটিয়ে যায় টিম ইংল্যান্ড । এতে ২৭৫ রানের একটি বিশাল জয় পায় টিম আস্ট্রলিয়া।
২য় ম্যাচে
২৭৫ রানের জয়ে তারা ৫ ম্যাচ সিরিজের ২-০ তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

0 মন্তব্যসমূহ