v   নাম তার আকসার আহমেদ।মাত্র ২ বছর বয়সে বাবা মারা যায় তার।জন্ম সিলেটে। ৩ ভাইবোনের মধ্যে তিনি সবথেকে ছোট। জন্ম থেকেই তিনি এবং তার বড় ভাই কথা বলতে পারে না।পরিবারের ভরণ পোষণের দায়িত্ব ইংল্যান্ড প্রবাসি বড় বোনের ওপর।তাইতো ছোট ভাইয়ের ক্রিকেটার হওয়ার সপ্নকে পুরোপুরি সাপোর্ট করে যাচ্ছে।রাজধানীর একাত্তর ক্রিকেট একাডেমীতে ভর্তি করে দিয়েছে ছোট ভাই আকসার আহমেদকে।



 

বল করতে দারুন ভালো লাগে তার । তাইতো বলে আয়েত্ব করে নিয়েছে নানারকম ভ্যারিয়েশন।আউটসুইংটা বেশ ভালোই করেছে জানিয়েছেন তার কোচ।ঘন্টায় বলে গতি তুলতে পারেন ১৩৮ কিলমিটার বা তারও বেশি।সঠিক পরিচর্যা আর বিসিবির একটু সুনজর পেলে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এই ।তার ঘরোয়া লিগে অফিষেক ম্যাচে রয়েছে পাচ উইকেট নেওয়ার কীর্তি ।গতি আর সুইংয়ে পরাস্ত হয়ে প্রায় শতকরা ৫০ টি বলই ব্যাটসম্যান স্পর্শ করতে পারেন না।বর্তমানে ইন সুইং নিয়ে কাজ করছেন তার কোচ সাজিবুল ইসলাম করিম।প্রতিভাবান ক্রিকেটারকে।আমরা চাইব সব বাধা বিপত্তি কাটিয়ে তিনি প্রমাণ করুক চেষ্টা থাকলে কোনো বাধাই যেন বাধা হয়ে দাঁড়ায় না।তার ভবিষতের জন্য রইলো অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন।

                           -----ধন্যবাদ-----