মুশফিকুর রহিমের পরিশ্রম নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার অবকাশ নেই।

 

 

 

আপনাকে বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমি ক্রিকেটারের নাম বলতে বলতে সবার প্রথমে যার নামটি আসে তিনি হলেন মুশফিকুর রহিম।

 

দুর্ভাগ্য হলেও সত্যি যে সম্প্রতি শেষ হওয়া নিউজল্যান্ড সিরিজে তিনি খুব বেশি সুবিধা করতে পারেন নি। তাই সব ক্রিকেটার যখন সিরিজ শেষ হওয়ার পর পরিবার নিয়ে ব্যস্ত ছিলো, তখন তিনি নিজের ব্যাটিং প্র্যাক্টিস আর কোচের পরামর্শ নিয়ে ব্যস্ত ছিলো।

 

একই সাথে খেলে গেছেন ইমার্জিং দলের হয়ে।যদিও তার ব্যাটিং পারফর্ম নিয়ে কেউ কখনো কোনো প্রশ্ন তুলেনি কিন্তু তার উইকেট রক্ষক ছাড়া ফিল্ডিং প্রশ্ন তুলেছে অনেকেই।


 

 

 

কিন্তু গত ৩০ ই সেপ্টেম্বর বাংলাদেশ “এ”দল বনাম ‘’এইচপি” দলের মধ্যকার ৪ ম্যাচ সিরিজের ২য় ম্যাচে বাউন্ড্রি লাইন থেকে সুপারম্যানের মত অসাধারন একটি ক্যাচ ধরে সবাইকে তাক লাগিয়ে দেন।

 

ইনিংসের ২৭ তম ওভারে মিথুন আলির বলে সজরে উড়িয়ে মারেন ব্যাটসম্যান তানজিদ হাসান কিন্তু  ফিল্ডার মুশফিকুর রহিম বাউন্ড্রি লাইন থেকে অসাধারন ডাইভিং এফোর্ডের মাধ্যমে সুপারম্যানের মত ক্যাচটি লুফে নেন।

 

তার ক্যাচটি দেখে সবাই তাকে বাহবা দিচ্ছেন। ক্যাচটি ছিলো চোখ ধাধানো।

আমরা চাই তিনি বাংলাদেশের হয়ে আরো অনেক মনোমুগ্ধকর ক্যাচ উপহার দিক।