টি-টুয়েন্টি বিশ্‌বকাপকে সামনে রেখে বাংলাদেশ “এ” দল বনাম ওমান জাতীয় দলের মধ্যকার প্রস্তুতি ম্যাচে আজ ওমান জাতীয় ক্রিকেট একাডেমী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ।

 

ওপেনিং জুটিতে বাংলাদেশকে ১০২ রান এর একটি অসাধারন পার্টনারশিপ উপহার দেয় লিটন দাস ও নাইম শেখ। টপ অর্ডারের অন্য দুই ব্যাটসম্যান সৌম্য সরকার ও মূশফিকুর রহিম ব্যর্থ হলেও বাংলাদেশ ভালো একটি সংগ্রহ পায় সোহান আর শামীম পাটোয়ারীর অসাধারন ফিনিশিংয়ে।

 

সোহান ১৯ তম ওভারে বোলার ওবায়দুল্লাকে  প্রথম ৩ বলে ৩ টি বিশাল বিশাল ছক্কা মেরে হ্যাট্রিক করেন। সোহান ব্যাট হাতে মাত্র ১৫ বলে ৭ টি বিশাল ছয়ের সাহায্যে করেন ৪৯ রান। ৩.২৬ স্ট্রাইকরেট নিয়ে তিনি তার ফিনিশিংয়ের শেষ করেন। এক কথায় তার এমন ইনিংসটি ছিলো চোখ ধাঁধানো । আর তাছাড়া মুল ম্যাচে তার এই ইনিংসটির আত্নবিশাসকে আরো বাড়াতে সাহায্য করবে।

 

সোহানের পাশাপাশি শামীম পাটোয়ারি.১১ বলের রানের ২০ ইনিংসেও ছিলো বিশাল ২ টি ছক্কার মার।

 

২ জনের দারুন ফিনিশিংয়ে বাংলাদেশ পায় ২০৭ রানের একটি বিশাল সংগ্রহ।শেষের ২ ওভারে বাংলাদেশ ৪৭ রান করতে সক্ষম হয়।