সম্প্রতি
শেষ হয়েছে টি-টুয়েন্টি বিশ্বকাপ যা ছিলো বাংলাদেশের জন্য খুবই হতাশাজনক। টি-টুয়েন্টি
বিশ্বকাপে বাংলাদেশের এমন ভরাডুবিতে কিছুটা হলেও টনক নড়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড
বিসিবির।
তাই তো কোচিং
স্টাফ সহ প্লেয়ারদের মধ্যে শুরু হয়েছে আমুল পরিবর্তন । ফিল্ডিং কোচ রাইয়ান কুক,হেড
কোচ রাসেল ডোমিংগোকে সরিয়ে দিচ্ছে বিসিবি।
পেছনের ব্যর্থতা
ভুলে নতুন করে শুরু করার জন্য বাংলাদেশের এখন লক্ষ পাকিস্তান সিরিজ।
তাইতো বিশ্বকাপের
দল থেকে সৌম্য, লিটন্সহ বাদ পড়েছে ৬ ক্রিকেটার।
বাদ পড়া ক্রিকেটারদের
মধ্য রয়েছে সাকিব আল হাসান,মুশফিকুর রহিম,সৌম্য সরকার,লিটন দাস,রুবেল হোসেন ও মোহাম্মদ
সাইফউদ্দিন।
এদিকে পাকিস্তান
সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
তারুণ্য নির্ভর
এই দলে রয়েছে ৬ জন নতুন মুখ। যার মধ্যে রয়েছে বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলি। এছাড়া
আরো রয়েছে সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম
ও নাজমুল হোসাইন শান্ত।
তাছাড়া বিশ্বকাপ
খেলা ১০ ক্রিকেটার হলো অধিনায়ক মাহুমুদুল্লাহ রিয়াদ,নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, কাজি
নুরুল হাসান সোহান, শামিম পাটয়ারি, শেখ মাহাদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম,
তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
এখন অনেকেই
সৌম্য আর লিটনকে বাদ দেওার পক্ষে থাকলেও মুশফিক বাদ পড়ায় চটেছেন।
তাছাড়া অনেকেই
বলছেন বাংলাদশ ৩-০ তে সিরিজ হারবে এই দল নিয়ে ।
কেউই সন্তুষ্টি
প্রকাশ করে নি দল নিয়ে।
মুশির বাদ
পড়া নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে প্রশ্ন করা হলে তিনি বলেন সামনে
গুরুত্বপূর্ণ টেস্ট চ্যম্পিয়নশিপের ৪ টি ম্যাচের জন্য রেস্ট দেওয়া হয়েছে মুশফিককে।
এদিকে সমর্থকরা
আশঙ্কা করছে বিশ্বকাপের বাজে পারফর্মের জন্যই বাদ দেওয়া হয়েছে মুশফিককে।
বাংলাদেশ
কি পারবে এই দল নিয়ে পাকিস্তানের মত ফর্মে থাকা দলকে সিরিজ হারাতে?
সিরিজের প্রথম
ম্যাচ মাঠে গড়াবে ১৯ ই নভেম্বর।

0 মন্তব্যসমূহ