বিশ্বকাপের হতাশার পর ভারতীয় দল এখন দারুন ফর্মে। সম্প্রতি নিউজল্যান্ডকে ঘরের মাঠে টি-টুয়েন্টিতে হোয়াইট ওয়াশ করেছে ভারত।

যদিও নিউজল্যান্ডের অন্যতম খেলোয়ার কেন উইলিয়ামসন ও ট্রেন বোল্ট ছিলো না দলে।

ট-টুয়েন্টি মিশনের পর এবার ভারতীয় দলের অধিনায়ক ভিরাট কোহলিকে ছাড়ায় প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত দল।

ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির বদলে দলে অভিষেক করানো হয়েছে শ্রেয়াস আইয়ারকে।

আর সুযোগ এর সৎ ব্যবহার করে হাকিয়েছেন এক দুর্দান্ত সেঞ্চুরি।



রবিন্দ্র জাদেজার ৫০ , শ্রেয়াস আইয়ারের ১০৫ ও রবিচন্দ্রন অশ্বিনের ৩৪ রানে ভর করে অল উইকেটে ভারতের সংগ্রহ ৩৪৫ রান।

নিউজল্যান্ডের বোলার টিম সাউদি ৫ উইকেট নিয়েছে,কাইল জেমিসন ৩ উইকেট ও এজাজ প্যাটেল ২ টি উইকেট পেয়েছে।

নিউজল্যান্ড ব্যাট করতে নেমে এখন পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে ১২৯ রান।

উইল ইয়োং ব্যক্তিগত ৭৫ ও টম লেথাম ব্যক্তিগত ৫০ রানে অপরাজিত রয়েছে।

নিউজল্যান্ডের ব্যাটসম্যানদের থেকে ধীর গতির ব্যাটিং লক্ষ করা গেছে । ৫৭ ওভার ব্যাট করে তারা করছে ১২৯ রান ।