বিশ্বকাপ ব্যর্থতার পর থেকে যেন হতাশা পিছুই ছাড়ছে না বাংলাদেশের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হবার পর সাগরিকায় ও টেস্টে ভরাডুবি বাংলাদেশের। বাংলাদেশ ৩ দিন খুব ভালো ভাবেই টিকে ছিলো ম্যাচে। কিন্তু বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থতায় ভালো একটি টার্গেট দিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

মিডল অর্ডারে লিটন দাস ও ইয়াসির রাব্বির ব্যাটিংযে স্বস্থি মিললেও শেষ পর্যন্ত রিটায়ার্ট হার্ট হয়ে ফিরতে হয়েছিলো তাকেও।

বাংলাদেশ অবশ্য বদলি হিসেবে মানিয়েছিলো নুরুল হাসান সোহানকে। কিন্তু তার দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিংযে ভালো একটি টার্গেট দেওয়া হয়নি বাংলাদেশের ।



ফলাফল ৮ উইকেটের লজ্জার হার বাংলাদেশের।

হার থেকেই বা কি শিখছে বাংলাদেশ? এইতো বাকি ১ টেস্টের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করে বসেছে।

এর মধ্যে আবার টি-টুয়েন্টি স্পেসালিস্ট হিসেবে খ্যাত নাইম শেখ ও ডাক পেয়েছে।

বাংলাদেশের ২০ সদস্যের দলে রয়েছে অধিনায়ক মুমিনুল হক,সাকিব আল হাসান,মুশফিকুর রহিম,সাদমান ইসলাম,সাইফ হাসান,নাজমুল হোসাইন শান্ত,লিটন কুমার দাস,ইয়াসির আলি চৌধুরী রাব্বি,মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, মাহমুদুল হাসান জয়,ইবাদত হোসেন,আবু জায়েদ চৌধুরী রাহি,তাসকিন আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, নাইম হাসান, তাইজুল ইসলাম,খালেদ আহমেদ ও নাইম শেখ।

শেষ খবর পাওয়া পর্যন্ত শেষ টেস্ট থেকে টায়ফয়েডের কারনে দল থেকে ছিটকে গেছেন টাইগার ওপেনার সাইফ হাসান।

এদিকে ১ মাস ব্যাপি টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সদস্য ছিলো ১৬ জন এবং ১ টি টেস্টের জন্য ২০ সদস্যের দলে ক্ষিপ্ত সমর্থকরা।

২য় টেস্টে অভিষেকের সম্ভাবনা রয়েছে দলে প্রথম বারের মত ডাক পাওয়া মাহমুদুল হাসান জয়ের।

৪ তারিখ রবিবারে সিরিজের ২য় টেস্টে বাংলাদেশের হোম অব গ্রাউন্ডে মাঠে নামবে বাংলাদেশে।