·         মাশরাফির জন্ম ও পরিচিতি

মাশরাফি বিন মোর্তাজা বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক। তিনি ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামি লীগের একজন সংসদ সদস্য।

তিনি সর্বশেষ ২০২০ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিয়াই ম্যাচ খেলেন। এরপর থেকেই তাকে আর জাতীয় দলে সুযোগ দেওয়া হয়নি ।

বর্তমানে তিনি অনেকটাই ক্রিকেট থেকে দূরে আছেন। তিনি অধিনায়ক হিসেবে ১০০ উইকেট  সংগ্রাহক হিসেবে বিশ্বের ৫ম বোলার।



 

·         মাশরাফির সফলতা

মাশরাফি তার ক্যারিয়ারের ভয়াবহ চোট থেকে ফিরে এসেই ২০০৪ সালে ভারতের বিপক্ষে টেস্ট দলে সূযোগ করে নেন। ২০০৪ সালে তিনি ভারতের বিপক্ষে ৩৭ গড়ে ৫ উইকেট নিয়ে সিরিজ শেষ করেন। নানারকম ইঞ্জুরির চড়ায় উত্রায় ছাড়িয়ে তিনি ২০১২ সালে আবার জাতীয় দলে ফেরেন এবং ২০১৪ সালে তাকে অধিনায়ক করা হয়।

তার নেত্রীত্রে বাংলাদেশ ২০১৫ সালে ভারত ও পাকিস্তানকে প্রথমবারের মত সিরিজ হারায় এবং ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশ কোয়ালিফাই খেলে।

তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক হিসেবেও বিবেচিত।

২০১৭ সালে বাংলাদেশ নিউজল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিন্সট্রফির সেমিফাইনাল খেলে এবং ২০১৮ সালে বাংলাদেশ প্রথমবারের মত ত্রিদেশীয় সিরিজ জেতে। এক কথায় বাংলাদেশের ক্রিকেটে তার অবদান স্মরণীয়।

·         মাশরাফির অধিনায়কত্বে খেলার জিত ও হারের সংখ্যা

মাশরাফির অধিনায়কত্বে বাংলাদেশ ১ টি টেস্ট খেলে এবং ১ টি তেই জয় পায়। অপরদিকে তার অধিনায়কত্বে বাংলাদেশ ৮৮ টি ওডিয়াই ম্যাচ খেলে ৫০ টি তে জয় ৩৬ টি তে হার এবং ২ টি তে নো রেজাল্ট/ড্র  পায়।

তার অধিনে বাংলাদেশ ২৮ টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে ১০ টি তে জয় ১৭ টি তে হার এবং ১ টি তে নো রেজাল্ট / ড্র পায় ।

·         মাশরাফির ক্যারিয়ার

  বোলিং  

  টেস্ট ঃ তিনি ৩৬ টেস্ট খেলে ৫১ ইনিংস বল করে তুলে নেন ৭৮ উইকেট। তার ইকোনোমি ছিলো ৩.২৪ এবং বেস্ট বোলিং এক ইনিংসসে ৬০ রানে ৪ উইকেট প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে । এক ম্যাচে বেস্ট বোলিং ফিগার ৮৮ রানে ৫ উইকেট প্রতিপক্ষ নিউজল্যান্ডের বিপক্ষে।

ওডিয়াইঃ ওডিয়াই তে তিনি ২২০ ম্যাচে তুলে নেন ২৭০ উইকেট । তার ইকোনোমি ৪.৮৮ এবং বেস্ট বোলিং ফিগার এক ইনিংসে ২৬ রানে ৬ উইকেট প্রতিপক্ষ কেনিয়ার বিপক্ষে ।

টি-টুয়েন্টিঃ তিনি ৫৪ টি-টুয়েন্টিতে ৫৩ ইনিংসে নেন ৪২ উইকেট । তার ইকোনোমি ৮.০৪ এবং বেস্ট বোলিং ফিগার ১৯ রানে ৪ উইকেট প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে।

 

ব্যাটিং

টেস্ট ঃ তিনি ৩৬ টেস্টে ৬৭ ইনিংস ব্যাট করে রান করেছেন ৭৯৭। এর মধ্যে তার ৩ টি অর্ধশতক রয়েছে । সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেন প্রতিপক্ষ ভারতের বিপক্ষে।

ওডিয়াইঃ তিনি ১৫৮ ইনিংসে ব্যাট করে ১৭৮৭ রান করেন। তার সর্বোচ্চ ৫১ রানের ইনিংসটি প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে। তিনি ৬২ টি ছক্কা এবং ১৫০ টি চার মেরেছেন।

টি-টুয়েন্টিঃ ৩৯ ইনিংস ব্যাট করে তিনি ৩৭৭ রান করেছেন । সর্বোচ্চ ৩৬ রানের ইনিংসটি খেলেন প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে।

 

অবসরের ঘোষণাঃ

  টেস্টঃ যদিও তিনি অফিশিয়ালি অবসরের ঘোষণা দেননি তাকে তার পায়ের ইঞ্জুরির জন্য টেস্ট খেলা থেকে ২০০৯ সালে বিসিবির পক্ষ থেকে বিরত থাকতে বলা হয়েছিল।

ওডিয়াইঃ ২০২০ সালের মার্চ মাসে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শেষ হয় তার ওডিয়াই ক্যারিয়ার । কেননা অধিনায়ক হিসেবে সেটাই ছিলো তার শেষ ম্যাচ এবং খেলোয়ার হিসেবেও । তাকে আর দলে ডাকা হয়নি

টি-টুয়েন্টিঃ ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের সিরিজের মধ্য দিয়েই তিনি টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন।

·         মাশরাফির মোট সম্পত্তির পরিমাণ

দীর্ঘদিনের ক্রিকেট ক্যারিয়ার , নানারকম টেলিভিশন কমার্শিয়াল  ও রাজনৈতিক ক্যারিয়ার থেকে বেশ ভালো সম্পত্তির মালিক। তার সম্পত্তির পরিমাণ প্রায় ৫০ মিলিয়ন ইউএস ডলার।