সাকিব আল হাসান সম্পর্কে

সাকিব আল হাসান বাংলাদেশি ক্রিকেটার। যাকে বিশ্বের অন্যতম অল রাউন্ডার হিসেবে গন্য করা হয়। তিনি একজন বাহাতি স্লো লেফট অর্থডক্স বোলার এবং বাহাতি ব্যাটসমান। তিনি বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ২০১৫ সালে তিন ফর্মেটেই ১ নাম্বার অল রাউন্ডার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।


তিনি এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ধনী।


v  সাকিব আল হাসানের জন্ম ও বয়স

সাকিব আল হাসান ১৯৮৭ সালের ২৪ই মার্চ মাগুরা, খুলনায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ৩৪ বছর চলছে। তার উচ্চতা ১ মিটার ও ৭৫ সেন্টিমিটার। তার ওজন ৬২ কেজি।






v  সাকিব আল হাসানের পরিবার

সাকিব আল হাসানের পরিবারে তার ছোট একটি বোন , তার মা বাবা, তার স্ত্রী ও তার ৩ সন্তান রয়েছে।


সাকিবের বাবার নাম খন্দকার মাশরুর রেজা, মায়ের নাম শিরিন রেজা, স্ত্রীর নাম উম্মে আহমেদ শিশির, বড় মেয়ের নাম আলায়না হাসান আব্রি,ছোট মেয়ের নাম ইরাম হাসান ও ছেলের নাম আয়জা আল হাসান।


v  সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার

সাকিব আল হাসান বাংলাদেশ দলে ২০০৬ সাল থেকে প্রতিনিধিত্ব করে আসছে। সাকিব আল হাসানের ১ দিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় ২০০৬ সালের ৬ আগষ্ট জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে।


টেস্ট দলে তার অভিষেক হয় ২০০৭ সালের ১৮ই মার্চে ভারতের বিপক্ষে চট্টগ্রামে।


এর পর থেকেই তিনি বাংলাদেশ দলের একজন অপরিহার্য খেলোয়ার হিসেবে পরিনত হন।


বাংলাদেশ দল তাকে ছাড়া অনেকটাই নড়বড়ে।


 

v  সাকিব আল হাসানের ফ্রাঞ্চাইজি লিগ

তিনি বিশ্বের সব বড় বড় ক্রিকেট লিগেই খেলে থাকেন। তিনি আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, এলপিএল, সিপিএল, বিপিএল সহ সব ধরনের ক্রিকেটে অংশ নিয়ে থাকেন।


 

v  সাকিব আল হাসানের সম্পত্তি

 তার দীর্ঘদিনের ক্রিকেট ক্যারিয়ার , নানারকম টিভিসি ও ব্যবসা থেকে অনেক টাকা উপার্জন করেছেন।


তিনি প্রায় প্রতি বছর ৪-৫মিলিয়ন ডলার ইনকাম করেন থাকেন।


তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা।