নিউজল্যান্ডের
সাথে ভারত টি-টুয়েন্টি ও টেস্ট সিরিজ জয়ের পর ভারত সাউথ আফ্রিকা যায় ৩ টি টেস্ট ও ৩
টি অডিয়াই খেলতে।
টেস্ট খেলুরে
১২ টি দেশের মধ্যে ভারত ১০ টি দেশের সাথে প্রতিপক্ষের ঘরের মাঠে টেস্ট খেলেছে।
সেই সাথে
৯ টি দেশের সাথে তারা বিদেশের মাটিতে টেস্ট জিতিছে। কিন্তু সাউথ আফ্রিকাই একমাত্র দেশ
যাদের সাথে কোনো ম্যাচই ভারত প্রতিপক্ষের দেশের মাটিতে জিততে পারেনি।
এমন কিছু
সমীকরণ নিয়ে ভারত টেস্ট চ্যাম্পিয়নশীপের ৩য় ম্যাচে প্রতিপক্ষ সাউথ আফ্রিকার সাথে গত
২৬ ডিসেম্বর রবিবার মাঠে নামে।
টসে জিতে
কাপ্তান ভিরাটের ব্যাটিং এর সিদ্ধান্ত ছিলো যথার্থ। কেননা ভারত তাদের নিজেদের প্রথম
ইনিংসে ৩২৭ রানের একটি ভালো স্কোর করে। যার মধ্যে ওপেনার লোকেশ রাহুলের ১২৩ রানের একটি
অনবদ্য ইনিংস ছিলো। এদিকে লুঙ্গি ঙ্গিডি নেন সর্বোচ্চ ৬ উইকেট।
কিন্তু সাউথ
আফ্রিকার প্রথম ইনিংস ছিলো একদমই নাজেহাল অবস্থা। কেননা মাত্র ৩২ রানের মাথায় হারায়
তাদের টপ অর্ডারের ৪ ব্যাটসম্যান।
পরবর্তীতে
বাভুমার ৫২ রানের ইনিংস কিছুটা আসা দেখালেও শেষমেশ ১৯৭ রানেই গুটিয়ে যেতে হয় তাদের।
মোহাম্মদ
সামি ৫ উইকেট নেন।
১৯৭ রানে
গুটিয়ে যাওয়ায় ভারত ১৩০ রানের একটি লিড পায়।
ভারতের ২য়
ইনিংসের সংগ্রহ ১৭৪ রান । ২য় ইনিংসে ভারতের কোনো ব্যাটসম্যানই ব্যক্তিগত অর্ধশত করতে
পারেননি।
২য় ইনিংসে
সাউথ আফ্রিকার লক্ষ ৩২৪ রান। শুরুতেই সেই মোহাম্মদ সামির ধাক্কা। এইডেন মাক্রামকে আউট
করেন ১ রানে।
তারপর পরিস্থিতি
কিছুটা প্রোটিয়াদের পক্ষে আসলেও দিন শেষ করতে হয় ৯৪/৪ উইকেটে।
৫ম দিনে এসে
১৯১ রানেই শেষ হয় তাদের ইনিংস।
ফলাফল ভারতের
১১৩ রানের একটি ঐতিহাসিক জয়।

0 মন্তব্যসমূহ