সম্প্রতি
শেষ হওয়া ২০২১ সালে বাংলাদেশের টি-টুয়েন্টি এবং ওডিয়াই পারফম্যান্স কিছু মেনে নেওয়ার
মত হলেও বরাবরই টেস্ট টিম নিরাশ করছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের।
এখন পর্যন্ত
১১ টেস্ট খেলে নিউজল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অর্জন একটি মাত্র টেস্ট ড্র ।
বাংলাদেশ
দল এখন পর্যন্ত নিউজল্যান্ডের মাটিতে কোনো ম্যাচই জিততে পারেনি। হোক সেটা টেস্ট, ওডিয়াই
কিংবা ট-টুয়েন্টি ।
প্রথম্ টেস্টে
এখন পর্যন্ত বেশ ভালো ভাবেই বাংলাদেশ ডমিনেট করছে বলা যায়। কেননা ১ম দিন শেষে কিইউইদের
সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান।
টসে জিতে
ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সৌরভ। মাত্র ১ রানে অধিনায়ক
টম লেথামকে ইয়াং শরিফুল ফেরালেও উইল ইয়োং ও ডেভিড কনওয়ের ১৩৮ রানের একটি পার্টনারশীপ
কিইউইদের বেশ ভালো ভাবেই খেলায় ফিরতে সাহায্য করেছে তাদের এই ঝুটি।
সব কিছু ভালো
ভাবেই চলছিলো কিইউইদের কিন্তু রস টেইলরের বিদায় এর পর কাপ্তান মুমিনুলের পার্টটাইম
বলেই কট বিহাইন্ড হয়ে ফেরেন এ দিনের হিরো ডেভিড কনওয়ে ব্যক্তিগত ১২২ রানে।
৮৮ তম ওভারে
এবাদতের বলে প্লে ডাউন হয়ে দলীয় ২৫৮ রানে টম ব্লান্ডেল আউট হলে দিনের খেলা সমাপ্ত হয়।
২য় দিনে ১ম
সেশনে বাংলাদেশ কিউইদের দ্রুত আউট করতে পারলে বাংলাদেশের জন্য হবে অনেকটা সুবিধাজনক
কাজ।

0 মন্তব্যসমূহ