টেস্ট সিরিজ
হারের পর এবার ওডিয়াইতে বড় ধরনের ধাক্কা খেলো ভারত। এমনিতেই প্রোটিয়াদের বিরুদ্ধে তাদের
দেশের মাটিতে ভারতে রেকর্ড ততটা সমৃদ্ধ না।
কেননা এখনো
প্রোটিয়াদের সাথে তাদের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি শক্তিশালী টিম ভারত।
২১-২২ সালের
সিরিজেও এর ব্যতিক্রম হয়নি।
প্রথম টেস্ট
ভারত জেতার পর সিরিজ জেতার সপ্ন দেখা হয়ত দোষের কিছু ছিলো না। কিন্তু এবার ও হলো না
ভারতের টেস্ট সিরিজ জেতা।
টেস্টের ব্যর্থতার
পর ওডিয়াই সিরিজ হয়তো কিছুটা হলেও আক্ষেপ ঘুচাতে পারতো ভারতের ।
কিন্তু রিতীমত
হোয়াইটওয়াশের কবলে পরতে হয়েছে ভারতকে।
শেষ ওডিয়াইতে
ভারতের লক্ষ্য ছিলো ২৮৮ রান । খুব ভালো ভাবেই চলছিলো ভারতের ব্যাটিং কিন্তু শেখর ধাওয়ানের
পর রিশাভ পান্থের দায়িত্বহীন ব্যাটিং্যে ভারতকে কিছুটা ব্যাকফুটে করে দেয় কিন্তু তবুও
ভারতের একটা শক্ত একটা অবস্থান ছিলো ম্যাচে।
আবার সুরাইয়া
কুমার যাদব ও শ্রেয়াস আইয়ারের বিদাইয়ে ভারত ব্যাকফুটে চলে যায়।
২২৩ রানে
যখন ভারতের ৭ উইকেটের পতন হয়েছে তখন সবাই অনেকটা ম্যাচ জেতার আশা হয়ত ছেড়েই দিয়েছিলো।
কিন্তু ৮ নাম্বারে ব্যাট করতে আসা দিপক চাহার জয়ের দিপক জ্বালাতে জ্বালাতেও শেষ পর্যন্ত
তা হয়ে উঠেনি।
১৮ বলে যখন
দরকার ১০ রান ঠিক তখনই ৪৮ তম ওভারের প্রথম বলে লুঙ্গি ঙ্গিডির বলে ৩৪ বলে ৫৪ রানের
একটি অনবদ্য ইনিংস খেলে বিদায় হয় দিপক চাহার।
শেষ পর্যন্ত
ভারতকে ম্যাচ হারতে হয়েছে ৪ রানে।
জয়ের এতো
কাছাকাছি এসেও ম্যাচ হারায় হতাশ ভারতীও সমর্থকরা। অনেকেই দোষ দিচ্ছেন রিশাভ পান্থের
আবার অনেকেই বলছেন ভিরাট কোহলিকে অধিনায়ক থেকে সরানোর ফল এই হোয়াইটওয়াশ।

0 মন্তব্যসমূহ