চলতি বিপিএলে
ঢাকা প্লাটুন বিসিবির দল । ঢাকায় নিজেদের হোম কন্ডিশনে খুব একটা সুবিধা করতে পারেনি
ঢাকা।
ঢাকা পর্বের
খেলায় ৪ ম্যাচে জিতেছিলো মাত্র একটি ম্যাচ। যেখানে আবার মাত্র ১০০ রানে অল আউট হওয়ার
লজ্জার রেকর্ড ও রয়েছে। গতকাল সিলেট থান্ডার্সের বিপক্ষে এক প্রকার টিকে থাকার লড়াই
ছিলো ঢাকার।
প্রথমে ব্যাট
করতে নেমে লেন্ডেল সিমন্সের ব্যাটে ভর করে ভালো একটি সংগ্রহ করতে সক্ষম হয় সিলেট থান্ডার।
মাত্র ৬৫ বলে ৫ টি ছক্কা ও ১৪ চারের মাধ্যমে
১১৬ রানের একটি দারুণ ইনিংস খেলেন সিলেট থান্ডারের ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ।
১৭৬ রানের
লক্ষে ব্যাট করতে নেমে ১৮ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় লাভ করে ঢাকা প্লাটুন।
যেখানে তামিম
ইকবালের দুর্দান্ত একটি ১১১* রানের ইনিংস রয়েছে। সেই সাথে আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদের
৫৩ রানের ইনিংস রয়েছে।
৪ টি ছক্কা
ও ১৭ টি চারের মাধ্যমে ১১১ রানের ইনিংস খেলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
বাংলাদেশী
কোনো প্লেয়ারদের মধ্যে বিপিএলে ২য় সেঞ্চুরি করে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তামিম
ইকবাল।
তামিমের প্রথন
সেঞ্চুরি এই ঢাকার বিপক্ষেই ছিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ।
হাই স্কোরিং
ম্যাচে দর্শক ২ টি সেঞ্চুরি উপভোগ করেছে। যা ছিলো সত্যিই দেখার মত বিষয়।

0 মন্তব্যসমূহ