নিউজল্যান্ডের
মাউন্টেনে ১ম টেস্টে ১ লা জানুয়ারি শুরু হয় বাংলাদেশ বনাম নিউজল্যান্ডের মধ্যকার ১ম
টেস্ট ।
যে দলে সুযোগ
পায় বোলার এবাদাত হোসাইন। রাহিকে দলে না রেখে এবাদতকে রাখা নিয়ে হচ্ছিলো নানারকম আলোচনা
সমালোচনা।
এদিকে অনেক
দিন থেকেই তিনি উইকেট না পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ট্রলের স্বীকার হচ্ছিলেন।
কিন্তু বাংলাদেশ
১ম ইনিংস ব্যাট করার পর ভালো একটা সংগ্রহের পর ১৩০ রানের একটি লিড পায়।
নিউজল্যান্ড
যখন তাদের ২য় ইনিংসে ভালো ব্যাট করে বাংলাদেশকে চাপের মুখে ফেলতে যাচ্ছিলো ঠিক তখনই
শুরু হয় এবাদাতের হামলা। নিউজল্যান্ড ১৩৬ রানে ছিলো মাত্র ২ উইকেট কিন্তু এবাদত হোসাইন
এক ওভারে ২ উইকেট ও মাত্র ৭ বলের ব্যবধানে তুলে নেন ৩ উইকেট।
ফলে ১৩৬ রানেই
হারাতে হয় তাদের ৫ উইকেট।
৪র্থ দিন
শেষে স্বাগতিকদের সংগ্রহ থাকে ৫ উইকেটে ১৪৭ রান। তখনও বাংলাদেশকে জিততে হলে আউট করতে
হত উইকেটের এক প্রান্ত আগলে রাখা রস টেইলরকে।
যা ৫ম দিনের
শুরুতেই করে ফেলেন এবাদাত হোসাইন। রস টেইলরকে আউট করে নিজের ব্যক্তিগত ৫ উইকেট তুলে
নেন এবং বাংলাদেশের কাজটা অনেক সহজ করে দেন।
এভাবেই ২য়
ইনিংসে ৬ উইকেট ও ১ম ইনিংসে ১ উইকেট নিয়ে এই টেস্টে তুলে নেন ৭ উইকেট ।
ঐতিহাসিক
এই টেস্ট ম্যাচ জয়ের নায়ক এবাদত হোসেন রীতিমত বনে গেছেন সবার কাছে হিরো।
যারা কাল
পর্যন্ত তার সমালোচনা করা নিয়ে ব্যস্ত ছিলো তারাই আজ তাকে ভাসাচ্ছেন প্রশংসার জোয়ারে।

0 মন্তব্যসমূহ