আজ মিনিস্টার গ্রুপ ঢাকার সাথে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচে দর্শক দেখতে পারে নানারকম নাটকীয়তা।

কেননা শুরুতেই থাকে চট্টগ্রামের পক্ষ থেকে অধিনায়ক থেকে চমক। মিরাজ কান্ডে দেশে তোলপাড় করে অধিনায়ক করা হয়েছিলো সিনিয়র ক্রিকেটার নাইম ইসলামকে।

কিন্তু নিজেদের ৯ম ম্যাচেই আবার ২য় বারের মত পরিবর্তন করা হয় চট্টগ্রামের অধিনায়ক। নাইম ইসলামকে সরিয়ে নতুন করে আবার অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় আফিফ ইসলামকে।

টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। শামিমের অর্ধশতকে ১৫৫ রানের মধ্যেই আটকা পরে চট্টগ্রাম। কিন্তু ১৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিমের অপরাজিত ৭৩ রানের ইনিংসও ম্যাচ জিতাতে পারেনি ঢাকাকে।

শেষ ওভারে মাত্র ৯ রান করতে পারেনি ঢাকার ব্যাটসম্যানরা। হাতে ৫ উইকেট থাকার পরও ৩ রানে ম্যাচ হেরেছে ঢাকা।

ঢাকার এমন হারে দেশের ক্রিকেট প্রেমিরা সত্যি ক্ষুব্ধ। কেননা যথেষ্ট উইকেট থাকার পরও এমন ম্যাচ হারাটা অনেকটা হতাশাজনক।

আর এদিকে টুর্নামেন্টে ফর্মে থাকা এবারের সেরা আবিষ্কারের নাম ম্রিত্যুঞ্জয় চৌধুরি।

এখন পর্যন্ত বাংলাদেশিদের মধ্যে পারফর্ম করা সেরা বোলার তিনি। রয়েছে সিলেটের বিপক্ষে একটি হ্যাট্রিকও এই বা হাতি মিডিয়াম ফাস্ট বোলারের।

যাকে আজ জয়ের নায়ক বলা যেতেই পারে । কেননা তার দুর্দান্ত বোলিং্যেই আজ ঢাকার এই পরাজয়। ৮ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৫ম অবস্থানে রয়েছে ঢাকা। আর এদিকে ৯ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ অবস্থানে রয়েছে চট্টগ্রাম।

এখনো ঢাকার সম্ভাবনা রয়েছে কোয়ালিফাই করার।