২ ম্যাচ টেস্ট
সিরিজে বাংলাদেশ সফরে আসে শ্রীলংকা। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো চট্টগ্রামের জহুর
আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
উভয় দলের
অসাধারন ব্যাটিং তান্ডবে ৫ম দিনের ৩০ ওভারের খেলা বাকি থাকতেই ম্যাচটি ড্র ঘোষণার সিদ্বান্ত
নেয় দুই দল। অর্থাত ম্যাচটি ড্র হয়।
২য় টেস্টটি
শুরু হয় মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ কাপ্তান মুমিনুল হক টসে জিতে ব্যাটিং
এর সিদ্ধান্ত নেন। প্রথম ওভের ২য় বলেই লংকান বোলার কাসুন রাজিথার করা দারুন একটি বলে
বোল্ড আউট হয়ে সাজ ঘরে ফিরতে হয় তরুন ওপেনার মাহমুদুল হাসান জয়কে।
২য় ওভারেই
সাজ ঘরে ফিরতে হয় আগের ম্যাচের আরেক সেঞ্চুরিয়ান তামিম ইকবালকে। ২ ওপেনারের খালি হাতে
ফেরার পর এবার কাপ্তান মুমিনুল হক ও ৯ বলের বেশি খেলতে পারেনি।
এভাবেই মাত্র
৭ম তম ওভারেই দলীয় ২৪ রানে টপ ওর্ডারের ৫ বাটসম্যান আউট হয়ে দল যখন হাবুডুবু খাচ্ছে
তখন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস বাংলাদেশের হয়ে তো বটেই মডার্ণ ডে ক্রিকেটের হয়ে
বিশ্ব রেকর্ড গড়েন মুশি –লিটন জুটি।
১ম দিনের
খেলা শেষে ২৫৩* রানের পার্টনারশীপে তারা অপারাজিত রয়েছেন।
মুশফিক রয়েছেন
ব্যাক্তিগত ১১৫ রানে এবং লিটন দাস রয়েছেন তার ব্যক্তিগত ১৩৫ রানে । তাদের অসাধারন এমন
জুটির সুবাধে বাংলাদেশ রয়েছে ২৭৭ রানে ।
একই দিনে
৪৭ মিনিটে ৫ উইকেট হারাতে দেখেছে বাংলাদেশকে সারা বিশ্ব আবার সেই সাথে সারাদিন কোনো
উইকেটই না হারাতেও দেখেছে ।
বাংলাদেশের
এমন পারফর্ম্যান্সে অনেকেই বাহবা দিচ্ছে। বলছে বাংলাদেশ জানে কিভাবে কাম্ব্যাক করতে
হয়। আইসিসির অফিশিয়াল ফেসবুক পেইজ থেকেও করা হচ্ছে নানা রকম প্রশংসামুলক পোস্ট।
আগামিকাল
সকাল ১০ টায় ম্যাচের ২য় দিনের খেলা শুরু হওয়ার কথা রয়েছে।


0 মন্তব্যসমূহ