বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত ওপেনার এনামুল হক বিজয়।যার এক দিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে । এরপর থেকে আর পারফর্ম্যান্সের জন্য বাদ পরতে হয় নি তাকে। নিজের পারফর্ম্যান্স দিয়ে খুব সহজেই জায়গা করে নেয় ২০১৫ সালের বিশ্বকাপ স্কোয়াডে।

কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বকাপ আসর শেষ না করেই ফিরতে হয়েছিলো তাকে দেশে। কেননা বাংলাদেশ বনাম স্কটল্যান্ড ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাতের মারাত্নক ইঞ্জুরিতে পরেন তিনি।

এরপর থেকেই শুরু হয় তার জিবনে জাতীয় দলে ফেরার পুনরায় স্ট্রাগল।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ খেলার সুযোগ পেলেও দলে নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি।

২০২১ সালে নিজের বাজে ফর্মের কারনে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ থেকে দলে এক সময় জায়গাও হারান এই ব্যাটসম্যান। তাকে মাঠের মধ্যেই কোচের সাথে তর্কাতর্কি করে কাদতে দেখা যায়।

কিন্তু তিনি তাতেও দমে যাননি । বরং নিজেকে করেছেন আরো পরিপক্ব । যে কোচ তাকে বাদ দিয়েছিল সেই কোচই আজ তার ঢাকা প্রিমিয়ার লিগের পারফর্ম্যান্সে মুগ্ধ। কেননা তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে।১৬ ম্যাচে করেছেন ১১৩৮ রান যেখানে তার গড় প্রায় ৮২।

শুধু দেশের হয়ে নয় যেকোন ঘড়োয়া লিগের জন্য এটিই সর্বোচ্চ রানের রেকর্ড ।ফলাফল নজর কাড়তে সক্ষম হয়েছেন বাংলাদেশের নির্বাচক প্যানেলের। দীর্ঘ প্রায় ৪ বছর পর আবার আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিয়াই ও টি-টুয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি।তার শোভাকাঙ্খীরা অবশ্যই চাইবে তিনি দলে একটা শক্ত একটা অবস্থান যেন তৈরি করতে পারেন।