টেস্টের ব্যর্থতা ভুলে বাংলাদেশ যখন টি-টুয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল সেন্ট লুছিয়া থেকে ডোমিনিকা যাবে বাংলাদেশ দলকে ফ্লাইটের পরিবর্তে দেওয়া হয়েছিলো ফেরি বা লঞ্চ । যা আবার পারি দিতে হবে ইতিহাসের স্বাক্ষি হওয়া সেই টাইটেনিক ডোবা আটলান্টিক  মহাসাগরে।

প্রায় সাড়ে ৫ ঘন্টার ভ্রমণের প্রথম ঘন্টায়ই ক্রিকেটারদের অবস্থা হয়ে যায় বেহাল। কেননা মহাসাগরের উত্তাল ঢেউয়ের সাথে বিরুপ আবহাওয়া হয়ে দারায় ক্রিকেটারদের এমন ভয়ের কারন।

অর্ধেক যাত্রার পর বিরতি থাকলে ক্রিকেটাররা যেতে অনিহা প্রকাশ করে বিসিবি বস নাজমুল হাসান পাপনের কাছে ফ্লাইটের দাবি জানালেও কোনো পজেটিভ সাড়া মেলেনি।

শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদি হাসান মিরাজসহ প্রায় অনেকেই নিজেদের অস্বস্থিতে বমি করতে বাধ্য হয়েছে।

এ সময় বাংলাদেশ টিমের টি-টুয়েন্টি কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ বিসিবি টিম ম্যানেজারের সাথে এমন আচরণের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বলেন আজ যদি কোনো ক্রিকেটারের ক্ষতি হয়ে যায় এর দায় ভার কে নিবে?

এদিকে এমন একটা ভয়ংকর ভ্রমণ নিয়ে সবাই যখন বিচলিত ও অস্বস্থিতে ছিলো তখন খুব বেশি আতঙ্কিত বা বিচলিত হতে দেখা যাননি বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

নিজেদের এমন একটা ভ্রমণ শেষে মেহেদি হাসান মিরাজ নিজের ব্যক্তিগত ভ্যারিফাইড ফেইসবুক পেইজে নিজের অভিজ্ঞতা শেয়ার করে সৃষ্টিকর্তার নিকট অপরুপ সৌন্দর্যের জন্য শুকরিয়া আদায় করেছেন?