সম্প্রতি
শেষ হয়েছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ২ ম্যাচের টেস্ট সিরিজ যেখানে খুব
বাজে ভাবেই ২ ম্যাচই হেরেছে।
বাংলাদেশের
টেস্ট মানেই যেন এক হতাশার নাম। কারো কারো মতে বাংলাদেশ যেন আরো অবনতির পথেই এগোচ্ছে।
ব্যাটসম্যানদের
বডি ল্যাংগুয়েজ দেখে এখনো মনে হয় না তারা আদৌ টেস্ট খেলার জন্য প্রস্তুত। এভাবে চলতে
থাকলে বাংলাদেশের ক্রিকেট হয়ত জিম্বাবুয়ের মতই ধ্বংসের মুখে পড়ে যাবে।
বাংলাদেশের
হেড কোচ রাসেল ডোমিংগো বাংলাদেশের টেস্ট দেখে অনেক বেশি হতাশ হয়ে বলেই দিয়েছে এদেশে
এখনো টেস্টের কালচারই তৈরিই হয়নি।
আবার বাংলাদেশের
বর্তমান টেস্ট কাপ্তান সাকিব আল হাসান তো বলেই দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানদের টেকনিক্যাল
সমস্যা আছে।
বাংলাদেশের
স্পোর্টস নিয়ে সবচেয়ে বেশি ভাবা নিউজ খেলাযোগ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে
চিঠি লিখে বাংলাদেশের ক্রিকেটকে বাঁচানোর অনুরোধ করেছে।
যেই চিঠির
কথাগুলো এরকম ছিলো , পাপন ভাই আপনার আশে পাশের কিছু মানুষ আপনাকে ভারতের টেস্ট এর সাথে
বাংলাদেশের তুলনা করে এদেশের ক্রিকেটকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে । কেননা ভারত যেখানে
প্রথম ২০ বছরে টেস্ট খেলেছিলো মাত্র ২০ টি সেখানে বাংলাদেশের প্রথম জয় পায় ৫ বছরের
মাথায়। তখন বাংলাদেশের ম্যাচ ছিলো ৩০ টি।
অর্থাত ভারতের
প্রথম ২০ বছরের টেস্টের ব্যর্থতার সাথে বাংলাদেশের টেস্ট ব্যর্থতা বোকামি ছাড়া আর কিছুই
না।
তাছাড়া মুলত
ব্যাটসম্যানরা যেখান থেকে টেকনিক্যাল শার্প হবে অর্থাত ঘরোয়া ক্রিকেট এবং ক্লাব ক্রিকেটের
মান উন্নয়নের দিকে নজর দেওয়ার আহবান করা হয়েছে।
আদৌ বিসিবি
সভাপতি কারও কথা কতটা কানে তুলে সেটা অনেকটাই প্রশ্নবিদ্ধ। কেননা বাংলাদেশের টেস্ট
ক্রিকেটের মর্যাদা লাভের পর থেকে ১১ বছর যাবত তিনি বিসিবির সভাপতি আছেন কিন্তু কোথায়
বাংলাদেশের টেস্টের উন্নতি?


0 মন্তব্যসমূহ