ক্রিকেট বিশ্বের অন্যতম মানসম্পুর্ণ খেলা শুরু হতে যাচ্ছে আসছে ৮ ডিসেম্বর। এশিয়ানদের কাছে টেস্ট ক্রিকেট খানিকটা বিরক্তিকর হলেও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে টেস্ট ক্রিকেট খুবই দামি।

১৮৭৭ সালে সর্বপ্রথম অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। আর এই দুই দলের মধ্যে প্রথম আশেজ সিরিজ অনুষ্ঠিত হয় ১৮৮২ সালে ।



শুরু থেকেই এই দুই দলের সিরিজটি উভয় দেশের মানুষের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করেছে।

অস্ট্রেলিয়া দলে রয়েছে ডেভিড ওর্নার, মার্নাস হ্যাম, মার্নাস ল্যাবুশানে, স্টিভেন স্মিথ, টাবরিজ হেইড, উসমান খাজা,ক্যামেরন গ্রিন, মিচেন নিসার, টিম পেইন,জায়ে রিচার্ডসন, জস হ্যাজেলুড ,মিচেল স্টার্ক, মিচেল সুইপ্সন,নাথান লিওন ও প্যাট কামিন্স।

উল্লেখ্য সম্প্রতি নারী বিতর্কে নিজ থেকেই অধিনায়কের দায়িত্ব থেকে সরে যান টিম পেইন।

অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক করা হয়েছে প্যাট কামিন্সকে।

প্যাট কামিন্স বিগত ১৪৪ বছরের রেকর্ড ভেঙ্গেছে বোলার অধিনায়ক হয়ে।

অপরদিকে ইংল্যান্ড দলে রয়েছে ডেভিড মালান, হাসিব হামিদ, জো রুট , অলি পোপ, রোরি বার্ন্স, জ্যাক কাওলি, বেন স্টোক , ড্যান লাউরেন্স, অলি রবিন্সন, জনি ব্যারিস্ট্র, জস বাটলার, ক্রেইগ ওভেরটন, ডম বেস, জ্যাক লিচ, জেমস আন্ডারসন, মার্কউড ও স্ট্রয়ার্ট ব্রোড।

ম্যাচটি ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।।