ভারত বনাম নিউজল্যান্ডের মধ্যকার ২য় টেস্টের প্রথম ইনিংসে ভারতের দশ উইকেটই তুলে নেন ভারতীয় বংশদ্ভুদ এজাজ প্যাটেল।

প্রথম ইনিংসে ভারতের ইনিংস থামে ৩২৫ রানে।

এখন পর্যন্ত এক ইনিংসে দশ উইকেট নিয়েছেন বিশ্বের ৩ জন বোলার।

প্রথম জন হলেন ইংল্যান্ডের জেসি ল্যাকার । তিনি ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৩ রান খরচ করে ১০ উইকেট তুলে নেন।

২য় জন হলেন ভারতের অনিল কুম্বলে। তিনি ১৯৯৭ সালে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রান খরচ করে ১০ উইকেট নেন এবং সর্বশেষ নিউজল্যান্ডের এজাজ প্যাটেল ভারতের বিপক্ষে ১১৯ রান দিয়ে ১০ উইকেট তুলে নেন। 




তার এই রেকর্ডের দিনেও নিউজল্যান্ডের অবস্থা ছিলো মলিন। কেননা প্রথম ইনিংসে মাত্র ৬২ রানে অল আউট হয় নিউজল্যান্ড ।

২য় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ২৭৬ রান। এখানেও সেই এজাজ ভেল্কি।

ভারত ২৭৬ রানেই তাদের ইনিংস ঘোষণা করে।

ফলে নিউজল্যান্ডকে ৫৩৯ রানের একটি বিশাল টার্গেটে ব্যাট করতে নামতে হয়।

উইলিয়ামসনবিহীন নিউজল্যান্ড ১৬৭ রানেই ২য় ইনিংসেও গুটিয়ে যায়।

টেস্টটি এজাজ প্যাটেলের জন্য খানিক সুখস্মৃতি বয়ে আনলেও নিউজল্যান্ড দলের জন্য একেবারেই নয়।

এই ম্যাচের মধ্য দিয়ে ২ টি বিশ্ব রেকর্ড হয়েছে ।

প্রথমটি এজাজ প্যাটেলের ১০ উইকেট নেয়ার এবং ২য় টি ভিরাট কোহলির তিন ফর্মেটেই ৫০ টি ম্যাচ জেতার রেকর্ড যা বিশ্বের আর কারো নেই।