বিশ্ব ক্রিকেটের সব থেকে মর্যাদা সম্পন্ন খেলার নামই হলো অ্যাশেজ। এ বছর ৮ ডিসেম্বর প্রথম ম্যাচ খেলার জন্য মাঠে নামে ২ চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ।

টসে জিতে প্রথম ম্যাচে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট।

কিন্তু প্রথম ইনিংসে ইংল্যান্ডের অবস্থা ছিলো খুবই করুন। মাত্র ১৪৭ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড ।

অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে ২য় দিনে । ডেভিড ওয়ার্নার তার ব্যাক্তিগত ২০ রানে বেন স্টোকসের বলে বোল্ড আউট হলে দেখা যায় ওভার স্টেপিং করেছেন এই অল রাউন্ডার।



পরবর্তীতে স্টোকসের বল গুলো দেখলে দেখা যায় ওয়ার্নারের সেই আউটসহ তিনি মোট ১৪ টি নো বল করেছেন । কিন্তু নো বল কল করা করা হয়েছে মাত্র একটি ।

এতগুলো নো বল করার পর ও কোনো ভুল নেই বেন স্টোকসের ।

কেননা ২০১৯ সালে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে ফ্রন্ট ফুট চেকার মেশিন দিয়ে নো বল চেক করা শুরু হয়।

এখানে কিন্তু এই ম্যাচে ফ্রন্ট ফুট চেকার মেশিনটি নষ্ট থাকায় এতগুলো নো বল হওয়া সত্তেও মাত্র একটি বলই ৩য় আম্পায়ার ম্যানুয়ালি চেক করেছেন ।

উল্লেখ্য কোনো রকম শাস্তির মুখে পড়ার সম্ভাবনা নেই ব্রিটিশ অল রাউন্ডার বেন স্টোকসের।