দীর্ঘদিন পর মিডিয়ার সামনে কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি সংবাদ সম্মেলনে প্রথমেই সাংবাদিকদের প্রশ্নের সীমাবদ্ধতা নির্ধারন করে দেন। তিনি বলেন হয় তিনি বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে কথা বলবেন না হয় চলমান পাকিস্তান সিরিজ নিয়ে আর না হয় আসছে বিশ্বকাপ নিয়ে কথা বলবেন।

সাংবাদিকরা কোচ এবং নির্বাচক নিয়ে প্রশ্ন করলেই তিনি যথারীতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

কিন্তু সাংবাদিকদের অনবদ্য প্রশ্নের জবাবে এক সময় তিনি বলেন কোচ এবং নির্বাচক নিয়ে তারা বসবেন জানুয়ারীতে।

সাংবাদিকরা কোচ এবং খেলোয়ারদের দুরুত্বের ব্যাপারে প্রশ্ন করলে তিনি আরো বলেন আমরা কোচের ব্যাপারে প্লেয়াদের জিজ্ঞাসা করলে তারা কখনো কিছু বলেনি । তাহলে আমরা কিভাবে বুঝবো সমস্যাটা ঠিক কোথায়।

তিনি আরো বলেন আমরা এই সমস্যা সমাধানের চেষ্টা করার জন্য কাজ করেছি ভেতরের খবর জানতে চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি।

অপরদিকে নাজমুল হাসান পাপন জানান আসন্ন নিউজল্যান্ড সিরিজে সাকিব পারিবারিক ইস্যুতে ছুটি চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছে এবং বিসিবি তার ছুটি মঞ্জুর করেছে।

তিনি আরো বলেন ব্যাপারগুলো আনঅফিসিয়ালি জানতো তারা কিন্তু শেষ সময়ে এসে এভাবে জানানো কাউকে আর মঞ্জুর করা হবে না ।

অবশ্যই কেউ ছুটি চাইলে দেওয়া হবে কিন্তু তা সিরিজ শুরুর আগেই  জানাতে হবে বিসিবিকে।